বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১০৮

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। এই গুণী শিল্পী তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম ছিলেন বুলবুল মহলানবীশ। শুক্রবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।