মোংলা বন্দরে ৩১ হাজার টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকরেজে জাহাজটি ভিড়ে।

সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, এমভি পানাগিয়া কানালা জাহাজটি গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।