ভারতে স্কুলবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

২২

ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্কুল বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আজ মঙ্গলবার ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি

পুলিশ জানিয়েছে, বাসটি উল্টো দিক দিয়ে আসছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।