‘কিস্তিতে সরকারি ফ্ল্যাট কিনতে পারবে সাংবাদিকরা’

১২২

সাংবাদিকরা চাইলে কিস্তিতে সরকারি ফ্ল্যাট কিনতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনা আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের আবাসনের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে অনেকেই প্লট পেয়েছেন, কেউ কেউ তা বিক্রিও করেছেন। সরকারিভাবে অনেক ফ্ল্যাট তৈরি করা হয়েছে। সামান্য কিছু টাকা জমা দিয়ে সাংবাদিকরা চাইলে কিস্তিতে পরিশোধ করে এসব ফ্ল্যাট নিতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, ন্যাম সম্মেলনের জন্য যখন ফ্ল্যাট তৈরি করি তখনই লক্ষ্য ছিল যে সম্মেলন হওয়ার পরে ফ্ল্যাটগুলো আমারা কবি, শিল্পী সাহ্যিতিক, সাংবাদিকদের দিবো। আসলে তাদের কোনো চাকিরর তো কোনো স্থায়িত্ব থাকে না। যখন বয়স্ক হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তখন কি করে চলবে। তার কোনো নিদিষ্ট সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তারা তো অবসর ভাতা পায়। যেমন আমাদের রাজনীতিবিদদেরও কিছু থাকে না, সাংবাদিকদেরও কিছু থাকে না। এটা তো বাস্তবতা। তাই সরকারি ফ্ল্যাটগুলো চাইলে আপনারা সাংবাদিকরা নিতে পারেন।