না ফেরার দেশে ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ

২২

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ মিরামন্টেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের পক্ষ থেকে লুইস সুয়ারেজের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। এই ক্লাবেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি। ইন্টারের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭টি শিরোপা জেতেন এই কিংবদন্তি।

ইন্টার মিলানে যোগ দেওয়ার আগে বার্সেলোনার হয়ে খেলেছিলেন লুইস সুয়ারেজ। ষাটের দশকে এই ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এখানে থাকাকালীন ১৯৬০ সালে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন এই কিংবদন্তি।

স্প্যানিশ ক্লাবটির হয়ে ৮ মৌসুমের ক্যারিয়ারে সুয়ারেজের। বার্সার হয়ে ১৭৬ টি ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন তিনি। কাতালান জায়ান্টদের হয়ে দুবার লা লিগা এবং দুবার স্প্যানিশ কাপ শিরোপা জিতেছেন অ্যাটাকিং এই মিডফিল্ডার।