‘বিদায়ের ভয়ে কাঁপছে সরকার’

২৮

সরকার বিদায়ের ভয়ে কাঁপছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই সরকার খুবই দুর্বল সরকার। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে রয়েছে।

শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার মনে করছে এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি গেল। তারা সবসময়ই ভয়-ভীতির মধ্যে রয়েছে। সরকার বিদায়ের ভয়ে কাঁপছে।

এ সময় এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, সাবেক ছাত্রনেতা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের সভাপতি আমির হোসেন বাদশা, নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমের ভাই খোরশেদ আলম মিন্টু, সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।