রোহিত-কোহলিকে ছাড়াই ভারতের দল ঘোষণা

১৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএলে দারুণ খেলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন জয়স্বী জয়সাওয়াল ও তিলক ভার্মা। তবে এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

বুধবার (৫ জুলাই) ক্যারিবিয়ানদের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিসিআই।

এতে সূর্যকুমারকে পান্ডিয়ার ডেপুটি হিসেবে রাখা হয়েছে। রোহিত এবং কোহলির সঙ্গে রবীন্দ্র জাদেজাও বাদ পড়েছেন।
স্কোয়াডে স্পিন কোটায় জায়গা করে নিয়েছেন কুলদীপ জাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই।

এদিকে তিলকের সঙ্গে রাজস্থান রয়্যালসের যশস্বী জসওয়াল স্কোয়াডে জায়গা পেলেও কেকেআরের জার্সিতে আইপিএল মাতানো ব্যাটার রিঙ্কু সিংয়ের জায়গা হয়নি।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেট-কিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ ইয়াদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।