‘মশা নিধনে দ্রুত ব্যবস্থা নিন’, ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কজনকভাবে বেড়ে যাওয়ায় মশা নিধনে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু বেড়েছে। প্রতিদিন কয়েকশ’ রোগী ভর্তি হয়। যারা মশা নিধন করে তাদের আহ্বান জানাবো, মশক নিধনের ব্যবস্থা নেন জলদি। রোগীদের চিকিৎসা নেয়ার আহ্বান জানাই। তাহলে মৃত্যু কম হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। ৩৬ কোটি করোনা ভ্যাকসিন বিনামূল্যে এদেশের লোককে দেয়া হয়েছে। এছাড়া ১৫০০ আইসিইউ তৈরি করা হয়েছে, যেটা ২০০ ছিল।