সুদান থেকে ফিরলেন আরও ৮০ বাংলাদেশি

৬০

যুদ্ধিবধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন আরও ৮০ বাংলাদেশি। সরকারের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার বা সোমবার আরও ৭৯ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন। সুদানে অবনতিশীল পরিস্থতির কারণে ওই দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে সুদান ছেড়ে আসার পরামর্শ দেয় বাংলাদেশ সরকার। এর পরিপ্রেক্ষিতে গত ১২ মে পর্যন্ত ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে গত শুক্রবার ৮০ জন বাংলাদেশিকে সুদান থেকে দোহায় আনা হয়। এরপর তাদের ঢাকায় আনা হয়েছে। আরও ৮০ জন বাংলাদেশি যাত্রীর একইভাবে সুদান ছেড়ে আসার কথা।

প্রসঙ্গত, সুদানে গত ১৫ এপ্রিল নতুন করে সংঘাত দেখা দেয়।