বৃষ্টি হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়, জনগণ এটা জানে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬৬

বৃষ্টি ও বন্যা পরিস্থিতির উন্নতি হলে কাঁচা মরিচের দাম স্বাভাবিকের মধ্যে চলে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের উৎপাদ কমে যায়; ফলে দাম বৃদ্ধি পায়। এটা জনগণ জানে। তবে চলমান দাম দু’তিন দিনের মধ্যে কমে আসবে।

রোববার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা কীভাবে আন্দোলন করবে। তবে কেউ যদি নাশকতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিবে।

এ সময় মন্ত্রী বলেন, এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঈদযাত্রা শান্তিপূর্ণ ছিল। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া বিক্রি হওয়া দুঃখজনক। এছাড়া অন্যান্য বারের মতো এবারও সীমান্ত দিয়ে কোনো চামড়া পাচারের সুযোগ নেই বলেও জানান তিনি।