এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে : নৌপ্রতিমন্ত্রী

৩০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে। ঈদ আনন্দদায়ক হয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় লঞ্চ ‘এমভি ময়ুর-৭’ এ অগ্নিকাণ্ডে প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্থিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’ এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদপ্তর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।