ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, তবু ছুটির আমেজ

৩১

আসন্ন ঈদুল আজহার ৫ দিনের সরকারি ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) খুলেছে সরকারি অফিস-আদালত। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল ১০টায় অফিস-আদালত শুরু হলেও এখনো ছুটির আমেজ বিরাজ করছে।

অনেকে বাড়তি ছুটি নিয়ে রাজধানীতে ফেরেননি। যে কারণে যানবাহন কম সড়কে, অনেকটাই ফাঁকা। যারা অফিসে যোগ দিয়েছেন, সবাই নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পেরেছেন।

এদিকে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে বলে জানিয়েছেন অনেকে।
ঈদের ছুটি তিন দিন থাকলেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়ানো হয়। গত ২০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়। ২৭ জুন থেকে শুরু হয়ে এই ছুটি চলে ৩০ জুন পর্যন্ত।