সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২৮

ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৯ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সৌদি আরবে হজ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।

রাষ্ট্রপতি বলেন, ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই।

ঈদ উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূর করে মনের পশুকে কুরবানি করতে হবে।

এ সময় রাষ্ট্রপ্রধান আশা ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।