দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

২১

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে, দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।

এ সময় নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী। পরে তিনি পশু কোরবানি দেন।