সঙ্কট নিরসনে বিএনপির সাথে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের

১৭

সঙ্কট নিরসনে বিএনপির সাথে ‍আপাতত আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজেদের সঙ্কট নিরসনে বাইরের কারও প্রয়োজন নেই বলেও এ সময মন্তব্য করেন তিনি।

বুধবার (৭ জুন) ঐতিহাসিক ছয়দফা দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। বলেন, সময়ই বলে দেবে সঙ্কট নিরসনে কখন কী হবে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে বাইরের কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিগত জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর উদ্যোগেই বিএনপির সাথে দুই দফা সংলাপ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নিজের বক্তব্যকেই আওয়ামী লীগের বক্তব্য হিসেবে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, তার কথার সাথে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন কথা সাংঘর্ষিক নয়।