বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

৩১

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পাণ্ডে।
সোমবার (৫ জুন) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ৫ ও ৬ জুন দুই দিন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে অবস্থান করবেন। এসময় তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট পরিদর্শন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনসহ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল টুইটারে দেওয়া এক টুইট বার্তায় জেনারেল মনোজ পান্ডের বাংলাদেশে সফরে আসার কথা জানানো হয়েছে।

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিওএএস জেনারেল মনোজ পান্ডে তার প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন।