যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনও আছে: তথ্যমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও অত্যন্ত ভালো ছিল, এখনও আছে। তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটুকুও নষ্ট হয়নি। তবে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা হলো, দক্ষিণ আমেরিকার সাথেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ভালো। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে।

রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে সেসব মামলার বাদী, তদন্ত কর্মকর্তা ও গুম-খুনের সাথে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তালিকা করেছে দলটি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির যেসব নেতাকর্মী আগুন সন্ত্রাসে জড়িত ছিল এবং নির্বাচনে বাধা দিয়েছে তাদেরও তালিকা করছে সরকার।

এসব তালিকা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে দেবো এবং আমি নিজেও একটি মামলার বাদী হবো বলে জানান তিনি।