বাজেট সরকারের নাকি আইএমএফের, সন্দেহ আছে: আমীর খসরু

১০৭

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সরকারের নাকি আইএমএফ তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট পেশ পরবর্তী প্রতিক্রিয়ায় রাজধানীর বনানীতে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, এবারও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে লুটপাটের বোঝা চাপানো হয়েছে জনগণের কাঁধে। সরকার ঋণের মাধ্যমে নতুন লুটপাটের অর্থনীতি চালু করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২ তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। শুরু হতে যাওয়া অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।