প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

৩০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোত্তম সেবা দিতে হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশের বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোম্যাটিক ওরিয়েন্টেশন’ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সফলতার জন্য টিমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় লেবার উইংয়ে নিযুক্ত কর্মকর্তারা প্রশিক্ষণ কোর্সে যেসব নির্দেশনা পেয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন তা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সমাপ্ত করায় তিনি কর্মকর্তাদের অভিনন্দন জানান।