জম্মু-কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত অন্তত ১০ তীর্থযাত্রী

২১

ভারতের জম্মু-কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ তীর্থযাত্রী। মঙ্গলবার (৩০ মে) এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ জানিয়েছে, বাসটি অমৃতসর থেকে রওনা হয়ে কাত্রা এলাকার ‘বৈষ্ণু দেবী’র মন্দির দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে গভীর গিরিখাদে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কমপক্ষে ৭ জন। বাকিদের মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও ৩ জন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকরা করছেন।

বাসটিতে চালকসহ ৩০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।