আগাম জামিন পেলেন নিপুণ রায়

৩৩

রাজধানীর কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩ মাসের আগাম জামিন পেয়েছেন বিএনপি নেত্রী নিপুণ রায়চৌধুরী।

সোমবার (২৯ মে) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ও হুইল চেয়ারে আদালতে আসেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।

উল্লেখ্য, গত ২৬ মে কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিপুণ রায়সহ উভয় পক্ষের ৫০ জন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এসএম সুমন কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।