খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯

১৮

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে সাতজন পুরুষ ও দুইজন নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সবারই বয়স ১৮ এর বেশি।

রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী সান সালভাদরের মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল লিগের একটি ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হয়। তবে এ সময় বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়।

এদিকে দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে  এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।