রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১৩৭

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

গত ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ হলো প্রধানমন্ত্রীর৷

সাক্ষাৎকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তাদের মধ্যে আলোচনা হয়।

প্রসঙ্গত, রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখান থেকে ফিরে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।