বিএনপি নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার : কাদের

২৮

বিএনপি নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার। নির্বাচন তাদের অধিকার। এখানে সরকার তাদের আমন্ত্রণ জানানোর কিছু নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সোনারগাঁও হোটেল এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, বিএনপিকে সংলাপেও ডাকি নাই, নির্বাচনকালীন সরকারেও ডাকি নাই। বিএনপিকে সরকার কোনো ফাঁদে আনেনি এবং কোনো প্রলোভনও দিচ্ছে না বলে জানান তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের শেষের দিকে বিআরটিসি বহরে ১০০টি ডাবল ডেকার বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে। ৮০টি ঢাকা নগরীতে আর ২০টি ঢাকা-চট্টগ্রামে যাতায়াত করবে।