রাশিয়ার ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন

৩০

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। তবে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্রই গুলি করে ধ্বংস করেছে।

বলা হচ্ছে- গত কয়েকদিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় বড় ক্ষেপণাস্ত্র হামলা।

মঙ্গলবার উভয় দেশের গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে করা এক পোস্টে রাশিয়ার হামলা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো।

এক পোস্টে তিনি বলেন, হামলাকারীরা ব্যর্থ হয়েছে।