কিংস কাপের সেমি থেকে বিদায় নিলো আল নাসর; নিষ্প্রভ রোনালদো

১৮

সৌদি প্রো-লিগে সবশেষ ম্যাচ হারার পর কিংস কাপের সেমিফাইনালে আল ভেহদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। আল ভেহদার কাছে এই হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা।

পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালোদো। এই নিয়ে আল নাসরের হয়ে টানা তিন ম্যাচে গোলহীন তিনি।

ম্যাচের ২৩তম মিনিটে একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর দল।

বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে বাজে ফাউল করায় লাল কার্ড দেখেন আল ভেহদার ডিফেন্ডার হাফিথ। তবে ১০ জনে পরিণত হওয়া আল ভেহদার কাছেও জিততে পারেনি রোনালদোরা।

একের পর আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আল নাসর।

১-০ গোলে হেরে সেমি থেকেই বিদায় ঘণ্টা বাজে রোনালদোদের।

আইকে