সিসিক নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির : পররাষ্ট্রমন্ত্রী

৩৪

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়। জনগণ ঐক্যবদ্ধভআবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত সকল রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।

আইকে