বায়তুল মোকাররমে ঈদের সব জামাত অনুষ্ঠিত

২৮

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ সব জামাত।

সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন একই মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতের ইমামতি করবেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান, সাবেক মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

সকাল ১০টা ১০ মিনিটে চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। চতুর্থ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

সর্বশেষ সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত।

এর আগে সকাল ৬টা থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সা‌ড়ে ৬টায় মস‌জি‌দের ভিত‌রে মুসল্লি কানায় কানায় ভ‌রে যায়।

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশি করেন।

আইকে