বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখতে হবে: প্রধানমন্ত্রী

৫৬

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা সেটি খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর এই নির্দেশনা দেন তিনি।

এসময় দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ তিনি।

অগ্নিকাণ্ডের সাথে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। সকলকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভীড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটে ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আইকে