তীব্র তাপদাহে রেলের গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না : মন্ত্রী

৩৬

তীব্র তাপদাহে ঢাকাসহ সারাদেশে আন্তঃনগর ট্রেনের গতি ৩০ কিলোমিটার কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে।

এতে ঈদ সামনে রেখে ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয়৷ এটা বলা মানে অবিচার করা। ’

শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়তে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি।

আইকে