দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধির আশা ফিলিস্তিনের

৩৫

আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সব পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার (২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠানো এক পত্রে তিনি এই আশা ব্যক্ত করেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

এছাড়াও তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আইকে