আমরা সংবাদপত্রের সুখে-দুঃখে আছি: কাদের

৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংবাদপত্রের সুখে-দুঃখে আছি। সংবাদপত্রের স্বাধীনতায় আমরাও বিশ্বাসী। এ স্বাধীনতা আমরা ক্ষুণ্ন করতে চাই না। কিন্তু সাংবাদিককেও রেসপনসিবল হতে হবে।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও গ্রন্থ বিতরণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তিনি বলেন, স্বাধীনতাকে কটাক্ষ করে কারো উদ্ধৃতি স্বাধীনতা দিবসে প্রকাশ করা, এটা কি দেশের প্রতি ভালোবাসার সামান্যতম নিদর্শন? এটা দেশকে কটাক্ষ করার শামিল। স্বাধীনতাকে কটাক্ষ করা আর আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কটাক্ষ করা দুটোই এক।

আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় সভাপতিত্ব করেন ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আইকে