সরকার দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে : প্রধানমন্ত্রী

৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে। আমরা সবসময় বিষয়ভিত্তিক গবেষণায় জোর দিয়ে থাকি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নয় বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখে আওয়ামী লীগ। দীর্ঘ সময় ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে; তাই দেশের উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, রক্তস্নাত স্বাধীনতা কখনও বৃথা যেতে পারে না; যেতে দেয়া হবে না। স্বাধীনতা পুরস্কারের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার তুলে দেন।

১৯৭৭ সাল থেকে প্রতি বছর সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

আইকে