প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর

১১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন।

এর আগে শোলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠক করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোলে। আজই তিনি ঢাকা ছাড়বেন।

সফরকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন শোলে।

আইকে