সাংবাদিককে মারধরের ঘটনায় ক্র্যাবের নিন্দা

২৪

পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হাতে ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার খলিলুর রহমানকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

এ সময় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সাংবাদিকদের এ সংগঠনটি।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) ঘটনা ঘটার পরপরেই দুপুরে তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ পুলিশ কর্মকর্তার এমন আচরণে তীব্র নিন্দা জানান।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন ছাত্রকে পুলিশ গাড়িতে তোলে। এমন ছবি তুলতে গেলে পুলিশ খলিলুর রহমানের ওপর হামলা করে। এ সময় গুরুতর আহত হন সাংবাদিক খলিল। পরে তার তোলা সব ছবি ও ভিডিও মুছে ফেলা হয়।

আইকে