ফের রোমানিয়ার ভিসা পাচ্ছে ১৫ হাজার বাংলাদেশি

আবারও রোমানিয়ার ভিসা পাচ্ছে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ভিসা দেবে দেশটি।

এর আগে গত বছর প্রায় পাঁচ হাজার ৪০০ ভিসা ইস্যু করে রোমানিয়া। সে সময় দেশটির কনস্যুলার সার্ভিস কর্মকর্তাদের একটি দল তিন মাস ঢাকায় অবস্থান করে এ ভিসা দিয়ে ছিল।

জানা যায়, গত বছরের মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায়, দেশে আরেকটি কনস্যুলার করার জন্য রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। এতে সাড়া দেয় রোমানিয়া।

এদিকে দেশটি বাংলাদেশিদের ভিসা দেওয়ার সুবিধার্থে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটি কনস্যুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছে। সে অনুযায়ী মিশন পরিচালনার সব আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।

আইকে