তুরস্কে পৌঁছালো বাংলাদেশের উদ্ধারকারী দল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তুরস্কে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ বাংলাদেশের উদ্ধারকারী দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, তুরস্ক সরকারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ওষুধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানে করে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

সহায়তা প্রদান শেষে সি-১৩০-জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

আইকে