লাভজনক নয় জানিয়ে রেলপথ বন্ধের চেষ্টা করা হয়েছিল: প্রধানমন্ত্রী

রেল লাভজনক নয়, এমন কথা বলে রেল বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, রেল লাভজনক হবে না বলে লোকবলও ছাঁটাই করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬৯ দশমিক ২০ কিলোমিটারের তিন রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জয়দেবপুর, রূপপুর ও শশীদল রুটে নতুন এ রেলপথ বসানো হয়েছে।

গুরুত্বপূর্ণ নতুন এ পথে যাত্রী পরিবহনে সময় কমে আসবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আইকে