বিএনপি গ্রামগঞ্জে পদযাত্রা করে সন্ত্রাস ছড়িয়ে দিতে চায় : তথ্যমন্ত্রী

১৯

বিএনপি বিভিন্ন গ্রামগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য-সন্ত্রাস ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আগে বিভিন্ন শহরে পদযাত্রা করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। এখন তারা (বিএনপি) গ্রামগঞ্জে পদযাত্রা করে তাদের নৈরাজ্য-সন্ত্রাস গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে চায়।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় সতর্ক পাহারায় থাকবে। তারা গ্রামগঞ্জে বিশৃঙ্খলা করতে চাইলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।

আইকে