পেরুতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

১৯

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যমতে, কাদামাটির টানে অন্তত ৭০০ ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও
বহু যানবাহন আর গবাদি পশুও দেবে গেছে কাদামাটির তলায়।

এরই মধ্যে আকাশপথে দুর্যোগস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। শিগগিরই ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

আইকে