চলে গেলেন সাহিত্যিক সুবিমল মিশ্র

১৯

না ফেরার দেশে চলে গেলেন বাংলা সাহিত্যের শক্তিমান লেখক ছোটগল্পকার, ঔপন্যাসিক সুবিমল মিশ্র (১৯৪৩-২০২৩)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ ছিলেন পশ্চিমবঙ্গের এই সাহিত্যিক।

শত অপ্রাপ্তির মধ্যেও পুরো জীবনে নিজের মতাদর্শ থেকে বিচ্যুত হননি মিশ্র। তার ৫০ বছরের সাহিত্যজীবনে কোনদিন কোন বাণিজ্যিক পত্রিকায় একটি অক্ষরও লেখেননি। বেশিরভাগ বই নিজেই দায়িত্বে সম্পাদনা, প্রকাশ ও বিক্রয় করেছেন ব্যতিক্রমী এই সাহিত্যিক।

তার যে ছোটগল্পটি বাংলা সাহিত্যজগতে প্রথম আলোড়ন ফেলে সেটি হলো ৬৭ সালে প্রকাশিত ‘হারান মাঝির বিধবা বৌ এর মড়া অথবা সোনার গান্ধীমূর্তি’। এই গল্পটি ইংরেজিতে অনূদিত হয়।

তার প্রকাশিত বইগুলোর মধ্যে আছে তেজস্ক্রিয় আবর্জনা, আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারতো, হাড়মটমটি, ক্যালাকাটা ডেটলাইন, ওয়ান পাইস ফাদার মাদার, চেটে চুষে চিবিয়ে গিলে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আইকে