ভূমিকম্পকবলিত তুরস্কে মানবিক সহায়তা দেবে বাংলাদেশ

৩৮

তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহত হওয়ায় তুরস্কে কী ধরনের মানবিক সহায়তা দরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এছাড়া, তুরস্কে উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি একটি জরুরি চিকিৎসা সহায়তাকারী দলও পাঠাবে বাংলাদেশ বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তুরস্কে একটি জরুরি চিকিৎসা সহায়তাকারী দল ও একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তুরস্কে কী ধরনের সহায়তা দরকার, তা জানতে চেয়েছে বাংলাদেশ।

এছাড়াও উদ্ধারকারী দলকে আজ রাতে বা আগামীকাল বুধবার তুরস্ক পাঠানো হতে পারে।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। দুই দেশে মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও এখন পযন্ত উদ্ধার অভিযান চলছে।

আইকে