দম ফুরিয়ে যাওয়ায় বিএনপির নীরব পদযাত্রা : তথ্যমন্ত্রী

১৮

পুরোনো গাড়ির মতো দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি এখন নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে যেমন মাঝেমধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপিও কদিন পরপর কর্মসূচি দিচ্ছে ওই পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার মতো।

এসময় রাজশাহীতে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। মাঠের বাইরেও অনেক মানুষ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আইকে