সংসদকে আ.লীগের ক্লাবে পরিণত করা হয়েছে : ফখরুল

১৭

সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পার্লামেন্ট? পার্লামেন্ট কী? এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, একটা কোনো পার্লামেন্ট? এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে। ইটস এ ক্লাব অব আওয়ামী লীগ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখার ব্যাখ্যা বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা দেখেন গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠান ওরা (সরকার) ধ্বংস করেছে। সব রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে বাকশাল কায়েম করা হয়েছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে এ সরকার গোয়েন্দা লাগিয়ে রেখেছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করা হয়।

আইকে