মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

২১

বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া লুসিল র‌্যানডন ১১৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লুসিল ফ্রেন্স সন্যাসী (নান) ছিলেন।

মঙ্গলবার তার নার্সিংহোমে ঘুমের ভেতর তিনি মারা যান।

আল জাজিরার খবরে বলা হয়, ১৯৪৪ সালে সন্ন্যাসী হন র‌্যানডন। ওই সময় তিনি ‘সিস্টার আন্ড্রি’ নাম ধারণ করেন।

উল্লেখ্য, র‌্যানডন ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। জেরোনটলজি রিসার্স গ্রুপের (জিআরজি) করা তালিকা অনুসারে, লুসিল র‌্যানডন ছিলেন বিশ্বের সবথেকে বয়স্ক জীবিত ব্যক্তি।

এর আগে, জাপানের কেন তানাকা ছিলেন বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তি। তার বয়স ছিল ১১৯ বছর। তিনি ২০২২ সালে মারা যান।

আইকে