গ্যাস লিকেজের মাধ্যমে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

১৯

ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (১৮)।

ধারণা করা হচ্ছে, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আই হোসেন বলেন, দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শিশুসহ তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

আইকে