বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আগামী ১০ জানুয়ারি সারাদেশে ৪ ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গণমিছিলে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিকেলে পৌনে ৩টায় নয়াপল্টন থেকে এ গণমিছিল বের করে দলটি।

আইকে