১৮৮ রানে হারল টাইগাররা

২৩

চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের মারমুখী ব্যাটিংয়ের পরও ভারতের বিপক্ষে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে জেতাতে না পারলেও অনন্য মাইলফলক গড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

চট্টগ্রাম টেস্টের আগে ৬৩ টেস্টের ক্যারিয়ারে ২০টি ছক্কা ছিল সাকিবের। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩ রান করে আউট হওয়া বাড়েনি সংখ্যাটা। তবে দ্বিতীয় ইনিংসে এসে ছক্কার বৃষ্টি ঝরালেন টাইগার অলরাউন্ডার।

১০৮ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৬ চারের মারে ৮৪ রান করতেই কুলদীপের কাছে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

তবে এই ম্যাচে ৬টি ছক্কা হাঁকানোয় ২৬ ছক্কার মালিক হলেন এ অলরাউন্ডার। এতে তিনি এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ছক্কার মালিক।

আইকে