বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২৫ লাখ লোকের সমাগম বিএনপি নয়াপল্টনে কেন করবে সেটা চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়, সেটাও দেখার বিষয়।

তিনি বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলেও জানান মন্ত্রী।

আইকে