ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ জন মারা গেছেন। একই সম‌য়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৯ জন ডেঙ্গু রোগী।

শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ১৬১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ১৭১ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২৬ জনের মৃত্যু হলো।

প্রিয়আলো/আইকে